মোহাম্মদ ফয়সাল খন্দকারকে চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতলব দক্ষিণে আনন্দ র্যালী করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আনন্দ র্যালিটি মতলব সরকারি কলেজ থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এনএএম টাওয়ার এলাকায় এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় মতলব পৌর ছাত্রদল নেতা দিপু আহমেদ মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, মেহেদী হাসান ইয়াসিন আরাফাত শুভ, ওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আহমেদ শাওন, আসিফ প্রধান, সাদেক হোসেন, জাহিদুল ইসলাম, আক্তার, আকাশ, জিসমান, সাকিব প্রধান, জাবেদ, মোল্লা সাব্বির, নিরব, জিহাদ, আশিক, আরমান, সাক্ষর, রাকিব, রিজভী, জসিম প্রধান, নূরে আলম, মাসুম বিল্লাহ, ইকরাম সদ্দার, জিসানসহ শতশত ছাত্রদল নেতাকর্মীরা।
ছাত্রদল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে ধন্যবাদ জানান।