June 22, 2026, 10:44 am
শিরোনামঃ
মতলবে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মাদক কারবারিদের কোনো ছাড় নয় : ওসি তদন্ত প্রদীপ মন্ডল পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি গঠন মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : নুরুল হক সরকার বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন বঞ্চনার অবসান চান মেঘনার পশ্চিম পাড়ের ৩০ হাজার মানুষ, স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ধনাগোদা নদীর ভাঙনে হুমকিতে স্কুল অ্যান্ড কলেজ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি গঠন

মতলব উত্তর প্রতিনিধিঃ

চাদঁপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে মোঃ শাকিল হাসান সভাপতি, মোঃ সাহাদাত হোসেন সাধারণ সম্পাদক, মোঃ মাসুম লস্কর সাংগঠনিক সম্পাদক এবং মাহিবির ইসলাম বাবু অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রবিবার (২১ জুন) সংগঠনের তিন কার্যনির্বাহী সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ শাকিল হাসান বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং একটি মানবিক ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাবে স্বপ্ন ছায়া বন্ধুমহল। এ লক্ষ্যে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন বলেন, স্বপ্ন ছায়া বন্ধুমহলের যাত্রাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমি সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দলীয় সমন্বয় বজায় রেখে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের অন্যতম লক্ষ্য। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’ সমাজসেবামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবিক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।ৃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা