June 27, 2026, 7:36 pm
শিরোনামঃ
জন্মদিন ও সাংবাদিকতার মেলবন্ধনে ২৮ বসন্ত ; আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড ; বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ মতলব উত্তরে মাদকবিরোধী মিনি ক্রিকেট ম্যাচ ; চ্যাম্পিয়ন রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধর্মপাশায় লন্ডন প্রবাসীদের উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান ; ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন জাতীয় সংসদ থেকে প্রধানমন্ত্রীর জনসভা মতলব-গজারিয়া সেতুর দাবিতে নিরলস ড. জালাল উদ্দিন মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

মতলব উত্তরে মাদকবিরোধী মিনি ক্রিকেট ম্যাচ ; চ্যাম্পিয়ন রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে রায়েরকান্দি যুব সমাজের উদ্যোগে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী প্রীতি মিনি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) রায়েরকান্দি কোল্ড মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রিপন সরকার। বাগানবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলহাস বেপারী এবং সাবেক ইউপি সদস্য মিলন মোল্লা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী শফিকুল ইসলাম ও মো. শামিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পাশাপাশি তরুণদেরও সচেতন হতে হবে। তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণদের অপরাধ, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় টসে জিতে ছেংগারচর স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে মাত্র ৮ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা