September 23, 2026, 11:01 pm
শিরোনামঃ
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার! ৯৬ সার ডিলারশিপে ৩২২ আবেদন, চাঁদপুরে তীব্র প্রতিযোগিতা চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

তুসি এবং কবিতা

আজম পাটোয়ারী
Lake Wanaka bei Sonnenaufgang, Mount-Aspiring Nationalpark, UNESCO Weltnaturerbe, Otago, Südinsel, Neuseeland, Ozeanien

তুমি কি আমার কবিতা হবে
ভোরের শিশিরের মতো ঝকঝকে সূর্য ছুয়ে
আনমনে হেটে যাওয়া পথিকের চোখে।

তুমি কি আমার কবিতা হবে
পড়ন্ত বিকেলের ধ্যানমগ্ন সারসের সাথে
নিসঙ্গ আবেগ ছড়িয়ে জলা’র ধারে।

তুমি কি আমার কবিতা হবে
সাঝের বেলায় ঘরে ফেরা পাতিহাসের প্যাক প্যাক সুরে,
যখন একাকী খোজে দল উদ্ভ্রান্তের মতো।

তুমি কি আমার কবিতা হবে
সন্ধ্যা রাতে জোনাকির সাথে মিটিমিটি জ্বলে
কাজলা গাছের তলে পুকুরের ঝোপে।

তুমি কি আমার কবিতা হবে
নিশি রাতে চাঁদের আলোয় স্বপ্ন ছড়িয়ে
কোন শোড়ষীনীর উন্মুখ বুকের জমিনে।

তুমি কি আমার কবিতা হবে
মায়াবী নারীর মিহি আহ্বানে জড়িয়ে রেখে
আদী সুর ছন্দ ভুলে গোপনে গোপনে।

তুমি কি আমার কবিতা হবে
এমন করে আপনতায় মিশে
সব কিছু তছনছ ছিন্ন ভিন্ন করে,
হয়ত এটাই ছিল সময়ের আহ্বান
তোমার আমার মিলন উল্লাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা