September 8, 2026, 4:03 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মতলব উত্তরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মিলল যুবকের মরদেহ

মতলব উত্তর প্রতিনিধি:
??????????????

চাঁদপুরের মতলব উত্তরে শিবপুর গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনের বেরিবাঁধের দক্ষিণ পাশে রাস্তার নিচে রবীন্দ্র সরকার (৪৫) নামে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত রবীন্দ্র সরকার শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে যেকোনো এক সময় বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন রবীন্দ্র সরকার। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি রাস্তা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মঙ্গলবার সকালে রতন বাবু নামে এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির গ্লাসের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ, যা দুর্ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির কাঁচের টুকরো উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা