June 30, 2026, 8:41 pm
শিরোনামঃ
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন হোয়াইট ফ্লাইয়ের আগ্রাসনে বিলুপ্তির পথে বাগেরহাটের ঐতিহ্যবাহী নারিকেল তেল শিল্প বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল মরদেহ মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক, কোনো ছাড় নয় : এএসপি জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মিলল যুবকের মরদেহ মতলব উত্তরে অনুমতি ছাড়াই চলছে মেলা, বিকট শব্দে বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত ফুলে সাজানো গাড়িতে করে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়ে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস

মতলবে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল মরদেহ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান ওরফে আলমাছ প্রধানীয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশে পুকুরের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত নাছির উদ্দিন প্রধান (৬০) উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূরণ গ্রামের ওসমান আলী প্রধানীয়ার ছেলে। তিনি শিক্ষিত (বিএ পাস) হলেও বাড়িতে কৃষিকাজ  করতেন। গত ১৯ জুন ভোর থেকে  নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ঘটনায় ২০ জুন রাতে  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তাঁর পরিবার।

নিহতের ভাতিজা মামুন প্রধানীয়া জানান, নিখোঁজ হওয়ার পর অনেক খোজাখুজি করে ওনাকে না পেয়ে ২০ জুন রাতে থানায় সাধারণ ডাইরী ( জিডি) করা হয়। গতকাল সোমবার বিকেলে বিল্লাল হোসেন প্রধানীয়ার ছেলে বাড়ির পাশে পুকুর পাড়ে গরুর ঘাস কাটতে গিয়ে কচুরিপানার ভিতরে তার লুঙ্গি দেখতে পায়। পরে খোঁজ করে সেখান তার গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নিহত নাছির উদ্দিন প্রধান আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার  সদস্য ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মঙ্গলবার আছর নামাজের পর তাঁর জানাজা  নামাজ হবে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ( ওসি)  হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা