July 8, 2026, 6:50 pm
শিরোনামঃ
মতলব উত্তরে অসদুপায়ের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার ও ৫ শিক্ষককে অব্যাহতি  কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা তৃণমূল পর্যায়ে জনসেবা আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ভরা মৌসুমেও ইলিশের আকাল ; উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক সাংবাদিকতার মূলমন্ত্র : সুশিক্ষা, নীতি, আদর্শ, দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতাবোধ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

মতলব উত্তরে অসদুপায়ের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার ও ৫ শিক্ষককে অব্যাহতি 

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর)প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং পাঁচ শিক্ষককে মৌখিক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে নকল বা অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং  কক্ষ পরিদর্শক পাঁচ জন শিক্ষককে অব্যাহতি দেন।
কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচ শিক্ষকের অব্যহতির সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায়ের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়। তিনি আরও জানান বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের একজন নিয়মিত ছাত্রী। কেন্দ্রে প্রবেশের সময়ে তাদের পরিহিত শার্টের মধ্যে লিখে নকল নিয়ে আসেন তাঁরা। পরিদর্শনের সময় তাঁদের কাছে নকল পাওয়া গেলে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা