September 8, 2026, 3:10 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

চাঁদপুরে রজতজয়ন্তী উদযাপন করলো সাপ্তাহিক দিবাকণ্ঠ

নিজস্ব প্রতিবেদক:

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করেছে বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ।

আজ ১০ জুলাই শুক্রবার পত্রিকার কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে মনির চৌধুরী বলেন, একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ। পত্রিকাটির জন্মলগ্নে ইকরাম চৌধুরী জড়িত ছিলেন। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস আমার কাছ থেকে সবসময় পরামর্শ নিতেন, কিভাবে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি করা যায়। আমি সবসময় তাকে পরামর্শ দিতাম। এর প্রাপ্তি আজকে ২৫ বছর। আমি আশা কবো আগামী দিনে পত্রিকাটি তার নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশনা অব্যাহত রাখবে। ‘আমরা সবার জন্য’- এই প্রত্যয়কে ধারণ করে সাপ্তাহিক দিবাকণ্ঠ দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে পত্রিকাটি।

এসময় আরো বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম হায়দার মোল্লা,মতলব লেখক পরিষদের প্রতিষ্ঠাতা আজম পাটোয়ারী, দৈনিক আদি বাংলা পত্রিকা মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকা স্টাফ রিপোর্টার মুহাম্মদ বাদশা ভূঁইয়া, সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ডি কে সোলেমান, দৈনিক বিজয় সকাল পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন খান, পত্রিকার শহর প্রতিনিধি আতাউর রহমান পারভেজ, পরান সরকার সহ অন্যান্য অতিথীগণ।

এই সময় উপস্থিত সাংবাদিক, লেখক, শুভানুধ্যায়ী, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির দীর্ঘ ২৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে র‌্যালি ও কেক কাটা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা