September 7, 2026, 1:36 pm
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

মৃগী রোগে আক্রান্ত হয়ে বৃষ্টির পানিতে পড়ে প্রাণ গেল কিশোর রায়হানের

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ফতেপুর গ্রামে মৃগী রোগে আক্রান্ত হয়ে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোহাম্মদ রায়হান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। নিহত রায়হান উত্তর ফতেপুর গ্রামের জহির বেপারী ও রোকসানা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রায়হান তার বাবার সঙ্গে বাড়ি থেকে জমির ওপর দিয়ে পুকুরের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যান এবং ছটফট করতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। হঠাৎ খিঁচুনি ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে পরিবারের ধারণা।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়টি খোঁজখবর নেয়। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা