July 21, 2026, 1:08 pm
শিরোনামঃ
কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু স্পেনের বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো বিশ্বকাপ মিশন-২০২৬ রাজনীতির খেলায় : হারলে উঠে দাড়ানো যায়, কিন্তু হোঁচট খেলে সেটা অসম্ভব! মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন ; সভাপতি জামান খান, সম্পাদক সুজন মিয়াজী, সাংগঠনিক জাকির হোসেন মতলব উত্তরে সংবাদ সম্মেলনে অভিযোগ ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে দোকানে হামলা-ভাঙচুর এতিমদের চাল আত্মসাৎ অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি এমপি ড. জালাল উদ্দিনের, পুনঃতদন্তের নির্দেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সুমাত্রা উতারার কৃষি অনুষদের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় : ডাক্তার হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করলেন সাতকানিয়ার আঁখি খাল‌ খনন শেষ হলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : ড. জালাল উদ্দিন এমপি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি ড. জালাল উদ্দিন, স্থায়ী সমাধানের আশ্বাস

কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত একটি ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলামে বিক্রি করা হয়। ভবনটি কেনেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গত সাত থেকে আট দিন ধরে জামের আলী ও তার ছেলে ইয়ানুর ভবনটি ভাঙার কাজ করছিলেন।

সোমবার সকালে ভবনের একটি রড টানার সময় ইয়ানুরের হাতে থাকা রডটি অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া পিডিবির ৩৩ হাজার ভোল্টের খোলা বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবা জামের আলী ইয়ানুরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর বিদ্যুৎ অফিসের আবাসিক সহকারী প্রকৌশলী সাইদুজ্জামান বলেন, কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তার দাবি, এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের দায় নেই।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা