September 13, 2026, 4:52 am
শিরোনামঃ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বাসের চাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, বাস চলাচল বন্ধ-চালক আটক ঝিনাইদহের কোটচাঁদপুর সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু মুক্ত করা হবে : ইউএনও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা টেকসই উন্নয়নে সবুজ অর্থনীতি, ফিনটেক ও আর্থিক খাতের ভূমিকা বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা মতলব উত্তরে মেঘনায় আবারও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বেড়িবাঁধ ও ইকোনমিক জোন সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র

ঝিনাইদহের কোটচাঁদপুর সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু মুক্ত করা হবে : ইউএনও

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

সবাইকে সঙ্গে নিয়ে কোটচাঁদপুর উপজেলাকে ডেঙ্গুমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ইউএনও শামীম হোসাইন বলেন, প্রতিবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যান এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। ডেঙ্গুর বিস্তার রোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুরেও এ কার্যক্রম শুরু করা হলো।

তিনি বলেন, উপজেলার সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধের এ অভিযান পরিচালনা করা হবে। ধাপে ধাপে চলবে তিন মাসব্যাপী এই কর্মসূচি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আইন রয়েছে। জনসচেতনতা তৈরির পরও কেউ যদি আইন অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক শিক্ষক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক এবং শহীদুল ইসলাম ভুঁইয়া।

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা