September 14, 2026, 5:05 am
শিরোনামঃ
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেক ; জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা মতলব উত্তরে ফসলি জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ২, আদালতে মামলা তৃতীয়বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বাসের চাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, বাস চলাচল বন্ধ-চালক আটক ঝিনাইদহের কোটচাঁদপুর সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু মুক্ত করা হবে : ইউএনও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা টেকসই উন্নয়নে সবুজ অর্থনীতি, ফিনটেক ও আর্থিক খাতের ভূমিকা

তৃতীয়বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ১০০ নং চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১৯২১ সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম এ বিদ্যালয় পরিচালনা কমিটিতে সর্বশেষ ২০২৬ সালে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি মনোনীত করা হয়।

এর আগে সাংবাদিক শামসুজ্জামান ডলার ২০০৮ ও ২০২৩ সালে একই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে তিনি সম্পৃক্ত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি শামসুজ্জামান ডলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি, উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সহ-সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটির দীর্ঘদিনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা