September 16, 2026, 10:12 am
শিরোনামঃ
তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামালের লাশ মতলবে, জানাজায় মানুষের ঢল বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের  মরদেহ উদ্ধার, আটক ৫ আমনের জমিতে আগাছার সঙ্গে যুদ্ধ, ভালো ফলনের আশায় কৃষক মতলব উত্তরে ৩ শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা

কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিক মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কোটচাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার,বি এম ওয়াদুত, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, রফিক মন্ডল, শাহ জামাল, সুব্রত কুমার, সোহেল চৌধুরী, সজিব আহমেদ মুকুল, আবুল হাসান, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও আবু সুফিয়ান শান্তি প্রমুখ।

স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাংবাদিকতা ও স্থানীয় গণমাধ্যমে তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।

পরে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা