September 17, 2026, 9:44 am
শিরোনামঃ
মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় মতলবে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামালের লাশ মতলবে, জানাজায় মানুষের ঢল বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের  মরদেহ উদ্ধার, আটক ৫

মতলবে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিল প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের পেশাকে আরও উন্নত ও লাভজনকভাবে পরিচালনা করতে পারবেন। পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়নেও এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা)-২ মো. রুহুল আমিন বাশীর, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী ও প্রশিক্ষণার্থী মোসলেম দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের থেকে জানা যায়, প্রশিক্ষণে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়ন ও পরিচালনা বিষয়ে ৩০টি ক্যাটাগরিতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা, ব্যবসা পরিচালনা, আয় বৃদ্ধির কৌশল ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সফটস্কিল উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা