October 11, 2026, 2:18 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন

মতলব উত্তর প্রতিনিধি :

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) চাঁদপুর মতলব উত্তরে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ১০ অক্টোবর ) উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে সাধারন সভা ও সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।

সভায় ফারুক হোসেন এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি এস এম মোর্সেদ সেলিম, এ সময় আরো উপস্থিত ছিলেন বাপুস’র জেলা শাখার সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়াজি, সাবেক সভাপতি আজিজ বাবুলসহ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য বাপুসের মতলব উত্তর উপজেলার  সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ হোসেন নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল বাসার, সহ-সাধারন সম্পাদক অহিদুল্লা, কোষাধ্যক্ষ মোসেম উদ্দিন, সদস্য মো. আহাম্মদ উল্লাহ্য দেওয়ান, মোঃ ইলিয়াস ও রমিজ উদ্দিন মাস্টার।

সভায় বক্তারা প্রকাশনা শিল্পের উন্নয়ন, বইয়ের বাজার সম্প্রসারণ, প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা