November 15, 2026, 12:12 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :
Oplus_8743157760

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী গতকাল ১৩ নভেম্বর ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২০১২ সাল থেকে স্প্রিং ২০২৬ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রাক্কালে ১২ নভেম্বর সন্ধ্যায় খিচুড়ি আড্ডা ও কিট বিতরণের আয়োজন করা হয়। ১৩ তারিখে মূল অনুষ্ঠানের উদ্বোধন হয় ফিতা কাটা ও কবুতর উড়িয়ে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মো. শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা।

অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয় প্রথম অ্যালামনাই পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়কের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা, পিএইচডি, মাননীয় উপাচার্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তবে অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খানের অনুপস্থিতি সত্ত্বেও তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইংরেজি বিভাগের প্রধান। বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর অব্যাহত সহযোগিতা, উচ্চশিক্ষা প্রসারে দূরদর্শী চিন্তা ও অবদানের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর পক্ষ থেকে নির্বাহী পরিচালক সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বিভাগের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা তুলে ধরেন। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। অধ্যাপক মো. শহীদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অধিবেশনের সমাপ্তি ঘটে।

মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। পরে আমবাগানসংলগ্ন মাঠে ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় সাংস্কৃতিক পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা