November 24, 2026, 2:19 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

আমন ক্ষেতে ঝাঁকে ঝাঁকে পাখি ; ফসল রক্ষায় পাহারা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর, মতলব উত্তর উপজেলায় আমনের মাঠে ঝাঁকে ঝাঁকে পাখি বসায় ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাখি তাড়াতে দিনভর জমি পাহারা দিচ্ছেন কৃষকরা। কেউ কেউ জমির চারদিকে জাল পেতে রেখেও ফসল রক্ষার চেষ্টা করছেন।

জানা গেছে, মতলব উত্তর উপজেলায় এবার অনাবৃষ্টির কারণে রোপা আমন চাষে কিছুটা দেরি হয়েছে। এজন্য কৃষকরা কম সময়ে ফসল তুলতে আগাম জাতের ধান চাষ করেছেন। এসব জমির ধান এখন আধা পাকা, পাকতে শুরু হয়েছে কোথাও কোথাও।

এদিকে জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে।

উপজেলার দেওয়ানজিকান্দি গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এ গ্রামের হাওরে এবার শতাধিক হেক্টর জমিততে আগাম জাতের রোপা আমন চাষ হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণ পাখি এসে বসায় ধানের ক্ষতি হচ্ছে।

বিভিন্ন ধানক্ষেতে গিয়ে দেখা যায়, ফসল রক্ষায় কৃষকরা নানা পদ্ধতি অবলম্ব করছেন। কেউ কেউ জমির চারদিকে জাল দিয়ে ঘেরাও করেছেন, কেউ কেউ টিনের সাহায্যে উচ্চ শব্দ সৃষ্টি করে পাখি তাড়াচ্ছেন, অনেক আবার দিনভর জমিতে বসে পাহারা দিচ্ছেন।

আদুরভিটি গ্রামের শাহাবুদ্দিন, সফিক, চাঁন মিয়া মেম্বার জানান, জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে ঝাঁকে ঝাঁকে চড়ুই ও বাবুই পাখি জমিতে বসে ধান খেয়ে যাচ্ছে। অনেক জায়গায় ধান গাছ ভেঙে পড়ে মরে যাচ্ছে। ধান কাটার আগ পর্যন্ত এমন চলতে থাকলে ব্যাপকভাবে ক্ষতি হয়ে যাবে। তাই বিভিন্ন পদ্ধতি অবলম্বনসহ দিনভর জমি পাহারা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, পাখিদের খাদ্য সংকট থাকায় তারা আগাম জাতের রোপা আমনের জমিতে এসে বসছে। এ অবস্থা মোকাবিলার জন্য নেট জাল দিয়ে জমি মুড়িয়ে রাখার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা