November 24, 2026, 2:19 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।

বন্যা কবলিত এলাকা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের দক্ষিণ পাড়া প্রতাব বাড়ির মৃত সেরাজুল হক সাহেবের ছোট ছেলে তফাজ্জল হোসেন কেলু মেম্বারের ছোট ভাই  ডা: আলমগীর হোসেন নিজ বাড়িতে আইপিএস সরাতে গিয়ে বিদ্যুৎস্পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৬২ বছর ।

একজন নিবেদিত,মানবিক  পল্লী চিকিৎসকের মৃত্যু তে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

ডা: আলমগীর বুড়িচং সদর হাসপাতালের একজন সিনিয়র নার্স হিসেবে বেশ পরিচিত ছিলেন।

ওনার জানাজার নামাজ বিকেল ৫.০০ টায় আরাগ আনন্দপুর হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

গত ২১ আগস্ট এ  কুমিল্লায় বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় অন্যান্য এলাকার মত প্লাবিত হয় আরাগ আনন্দপুর গ্রাম। ডা: আলমগীর হোসেন সাহেব বন্যা কবলিত সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের শহরে পাঠিয়ে ডাকাতি উপদ্রব বেড়ে যাওয়ায় নিজে  ঘরের মালামাল সুরক্ষিত রাখার জন্য ঘরে অবস্থান করে আসছিল। আজ ৩০ আগস্ট ঘরে বিদ্যুৎ চলে আসায় ওনি ওনার ঘরের আইপিএস চালু করার জন্য চেষ্টা করতে থাকেন  তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ওনি সাথে সাথে ডাক দিতে থাকেন পাশের ঘরে থাকা ওনার দুই ভাতিজা আমানুল্লাহ ও বিল্লাল হোসেন কে। ওনার ডাকে সাড়া দিয়ে দ্রুত চলে আসেন। এসে দেখেন এই পরিস্থিতি । দ্রুত ভ্যানযোগে প্রথমে বুড়িচং সদর হাসপাতালে। সেখানে ডাক্তার-নার্স সম্মিলিত ভাবে চেষ্টা করতে থাকেন অবস্থার উন্নতি না হওয়ায় কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয় । সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ।

ডা: আলমগীর হোসেন মৃতকালে ওনার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন ।

আরাগ আনন্দপুর গ্রামের প্রথিতযশা পরিবারের মধ্যে ওনাদের পরিবার অন্যতম ।

ওনার মৃত্যু নিয়ে শোকাহত ওনার পরিবারের সদস্যরা ওনার পরিবারের অন্যতম সদস্য ওনার বড় ভাইয়ের ছেলে বিশিষ্ট সংগঠক ও খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান বলেন,”আমার চাচা ছিলেন এই এলাকার মানবতার প্রতিক, অত্র এলাকার এমন কোনো মানুষ নেই ওনার সেবা গ্রহণ করেন নি । আমার বাবা মরহুম ডা: আবুল হাসেম, আমার চাচাদ্বয় মরহুম ডা: ময়নাল হোসেন, মরহুম ডা: মোয়াজ্জেম হোসেন ওনারাও এলাকায় চিকিৎসা সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে গেছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা