November 25, 2026, 5:24 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বুড়িচংয়ে ময়নামতিতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু!

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান রাকিব (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামে কাটা জাঙ্গালের রাস্তার সংলগ্ন এলাকায় জয়নালের ওয়ার্কশপে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কাটা জাঙ্গালের মাথায় কুমিল্লা – সিলেট মহাসড়কের পাশে অবস্থিত জয়নাল আবেদীনের ওয়ার্ক শপের শ্রমিক ছিলেন মেহেদী হাসান রাকিব।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ শর্টসার্কিটে রাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মেহেদী হাসান রাকিব  ময়নামতি ইউনিয়ন এর কাঠালিয়া গ্রামের শাহ জাহানের  ছেলে।

আরো জানা যায়,ওই দিন মেহেদী হাসান রাকিব একা ওয়ার্কশপে ছিলেন। ওয়ার্ক শপের মালিক একই ইউনিয়নের সিন্ধুরিয়া পাড়ার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ওয়ার্ক শপের মালিক জয়নাল আবেদীন ও অন্যান্য শ্রমিকরা দুপুরের খাবার খেতে চলে যায়। এসময় মেহেদী হাসান রাকিব একা ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎ শর্টসার্কিটে লেগে মৃত্যুবরণ করেন। ওয়ার্ক শপের মালিক জয়নাল আবেদীন ফিরে এসে দেখেন সে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এসময় তিনি বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

খবর পেয়ে মোহাম্মদ আজিজুল হক ও এস আই মোঃ শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

এ ব্যপারে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক  বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছি। এঘটনায় বুড়িচং থানায় একটি  অপমৃত্যুর মামলা প্রক্রিয়ারধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা