October 24, 2026, 6:41 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২৪-২৫ ড্র অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে জমকালো আয়োজনের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট ২৪-২৫।

উদ্বোধনী খেলায় উপস্থিত থাকবেন, জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

এ উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর ) বিকেলে মতলব উত্তরের নিশ্চন্তপুর স্কুল এন্ড কলেজের হলরুমে প্রথম আসরের খেলার ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী ষোলটি দলের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ শুরু হয়ে ১১ জানুয়ারি ২০২৫ প্রথম পর্বের ম্যাচগুলো শেষ হবে।

খেলায় অংশগ্রহণ কারী দলের মধ্যে ড্র এর মাধ্যমে বালুচর মাথাভাঙা যুব কল্যাণ ফাউন্ডেশন বনাম বাইশপুর ফাইটার স্পোটিং ক্লাব উদ্বোধনী খেলার অংশগ্রহণ করবেন। ২য় খেলায় উত্তর নিশ্চিন্তপুর কল্যাণ মূলক সংগঠন বনাম দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব, ৩য় খেলায় ব্লাক সার্ক বাড্ডা ঢাকা বনাম মুন্সিরকান্দি ক্রিকেট একাদশ, ৪র্থ খেলায় বি আর ইসলামিক ক্রিকেট টিম বনাম সামাজিক প্রগতি ও ক্রীড়া সংগঠন, ৫ম খেলায় মামুন একতা বন্ধু মহল সংগঠন বনাম আদুরভিটি আদর্শ ক্লাব, ৬ষ্ঠ খেলায় নাওদোনা ওয়ান্ডার্স ক্রিকেট একাদশ বনাম পূর্ব লালপুর ক্রীড়া সংঘ, ৭ম খেলায় গন অধিকার পরিষদ মতলব উত্তর বনাম একতা প্রবাসী কল্যাণ সংগঠন নারায়ণগঞ্জ, ৮ম খেলায় বন্ধু মহল একাদশ ইসলামাবাদ বনাম সি পি বয়েজ‌ চাঁদপুর সদর আংশগ্রহন করবেন।

ড্র অনুষ্ঠানের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর এর সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আল আমিন পারভেজের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামসুদ্দীন সরকার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব উত্তর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খান, মতলব উত্তর উপজেলা তাঁতীদলের সভাপতি মো. আনোয়ার হোসেন মুন্সী, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. মহসিন অজি প্রমূখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সফিকুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির মোল্লা, মতলব উত্তর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. নান্নু মুক্তার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আখন, দূর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার শাহ আলম, ইউনিয়ন বিএনপি নেতা শরীফ উল্লাহ ভান্ডারী, নুরুল ইসলাম মোল্লা, আরিফুল ইসলাম সরকার, মো. জসিম খান, মো. মনির হোসেন, মো. কবির সিকদার,  শাহজালাল সরকার, মো. রিয়াদ সরকার, আব্দুল হামিদ সরকার, স্বপন মিয়াজী, মো. সোহরাব দেওয়ান, আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বন্ধু দলের সভাপতি মো. সাদ্দাম হোসেন, উপজেলা বন্ধু দলের সাবেক আহ্বায়ক মো. ইশা খাঁ, সহ সভাপতি মো. জিলানী খান, সহ সভাপতি মো. শরীফ হোসেন, কারা নির্যাতিত ছাত্রনেতা মো. তানজিল প্রধান, ছাত্র নেতা মো. সবুজ ভান্ডারী, ফাহিম মিয়াজী, রাসেল পাঠান, রিয়াদ সিকদার, মো. মিরাজ মোল্লা, মো. আমান উল্লাহ প্রধান, আব্দুল করিম প্রধান, মিজান আহমেদ, মো. তনীম মুন্সী, মো. বাবু পাঠান, নীরব খান প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা টি-১০ টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্ট কমিটির পরিচালক মুন্সী মো. জাহাঙ্গীর আলম বলেন, মতলবের মাটি মানুষের নেতা সাবেক ৪ বারের এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব এর স্মরণে ও স্মৃতিচারণে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম মৌসুম চলছে। অনেক চ্যালেঞ্জ পার করতে হচ্ছে। মাঠের একটা চ্যালেঞ্জ থাকে, দলগুলোরও থাকে। এসব চ্যালেঞ্জ পাড় করে টুর্নামেন্টগুলোর আয়োজন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা