July 26, 2026, 1:23 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫ ; অসংখ্য পাখির মৃত্যু!

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

গতকাল রাতে রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ পাঁচ জন দগ্ধ এবং বহু নিরিহ পাখির মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিষিদ্ধ করা ছিলো।

৩১ ডিসেম্বর দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত (২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নববর্ষে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে ফারহানের দেহের ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের দেহের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাতের বেলায় অতিরিক্ত আতশবাজির কারণে, নিরিহ পাখিরা ভয়ার্ত হয়ে আকাশে উড়াউড়ি করার ফলে তারা মৃত্যুবরণ করেছে। যদি এই বিষয়ে পূর্বের ন্যায় ডিএমপি’র পক্ষ থেকে নিষেধাজ্ঞা জাড়ি করেছে। তবে সেসব উপক্ষা করে থার্টিফাস্ট নাইটের নামে করা আতশবাজির ফলে এসব নিরিহ পাখির মৃত্য হয়। যা পরিবেশ ও পরিস্থিতির জন্য হুমকি বলে মনে করেন,বিশেষজ্ঞগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা