July 26, 2026, 1:25 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

ওমরাহ পালন করতে গিয়ে মতলব উত্তরের বৃদ্ধের মৃত্যু!

মমিনুল ইসলাম:
Oplus_131072

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুর রহিম প্রধানের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার গ্রামে। তিন মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আব্দুর রহিম প্রধানের বড় ছেলে শওকত আলী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের লোকজন জানান, গত ১১ জানুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুর রহিম প্রধানের ছেলে আবুল কালাম জানান, আমার বাবা এর আগেও কয়েকবার হজে গিয়েছিল। চলতি মাসের ১১ তারিখে আবার ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে আমার বড় ভাই শওকত আলী ছিল। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা