September 9, 2026, 11:07 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে পানিতে ডুবে প্রবাসীর শিশুপুত্রের মৃত্যু!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পানিতে ডুবে সালমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে ইউনিয়নের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের সিংগাপুর প্রবাসী মো. শাহরিয়ারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সালমান  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর একপর্যায়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এরপর পরিবারের লোকজন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি মাত্র আপনার কাছ থেকে শুনলাম। খোঁজ খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা