November 26, 2026, 10:05 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

জাতীয় পরিচয়পত্র হচ্ছে দেশের একজন স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এটি একজন ব্যক্তির রাষ্ট্রীয় সরকারি, বেসরকারি সব নাগরিক সেবা নিতে সহায়তা করে।

এনআইডি কার্ড না থাকলে একজন নাগরিক অনেক সরকারি এবং বেসরকারি সেবা থেকে বঞ্চিত হয় যেমন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়। তাছাড়া মোবাইলের সিম কার্ড, বিকাশ, নগদ ও রকেট একাউন্ট খুলতেও ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়।

জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে ছবি ও হাতের ছাপ দিয়ে এসেছেন কিন্তু ভোটার আইডি কার্ড এখনো হাতে পাননি। এখন অনলাইন থেকেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করতে চান? খুব সহজ ভাষায় ধাপে ধাপে জানুন কীভাবে অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়াঃ

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করুন : https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে।

এখন রেজিস্টার বাটনে ক্লিক করে ইনপুট ফিল্ডে ফরম নম্বর অথবা এসএমএস এ আসা আইডি কার্ডের নম্বর লিখুন। ফরম নম্বর লেখার সময় নম্বরের আগে NIDFN লিখবেন। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ বসিয়ে এবং ভেরিফিকেশন নম্বর লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

পরবর্তী ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য দিন। পরবর্তী ধাপে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তনে ক্লিক করুন।

উপরের তথ্যগুলো সঠিক থাকলে এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে। এ জন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে।

সবশেষে NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড এর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা