November 26, 2026, 10:31 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

দণ্ডবিধির মামলায় সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান বরখাস্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দণ্ডবিধির মামলায় সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে গোপালগঞ্জ মডেল থানার করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিলেট জেলা কারাগারে রয়েছেন। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(২) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইন অনুযায়ী, কারাগারে আটক থাকা, গ্রেপ্তার হওয়া বা অভিযোগপত্র গৃহীত হওয়ার পর যেকোনো সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। ওই আইনের ৩৯ (২) ধারা অনুযায়ীই আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা