বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, বাজারের চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি দৃপ্ত স্লোগানে প্রকম্পিত হয়।
মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান লস্কর, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির।
বক্তারা কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- “ একটি গ্রুপ মাঠে বলে বেড়াচ্ছে তারা টাকা দিয়ে কমিটি কিনে নিয়ে আসবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই; তৃণমূলকে উপেক্ষা করে কোনো পকেট কমিটি গঠন করা হলে তার ভয়াবহ পরিণতি হবে। প্রয়োজনে রক্তক্ষয়ী আন্দোলন গড়ে তোলা হবে।”
তারা আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধা ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার সাজানো বাগানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসা কারো জন্য কোনো ছাড় থাকবে না।”
বক্তারা জোর দিয়ে জানান, চাঁদপুর-২ আসন বিএনপির শক্ত ঘাঁটি, এবং সাবেক মন্ত্রীপুত্র ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর উপজেলায় তৃণমূল ঐক্যবদ্ধ। গণমিছিলে বক্তৃতাকারীরা বিএনপির আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও তৃণমূলে নেতৃত্বের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা মাঠ পর্যায়ের তথ্য নিয়ে যারা ১৭ বছর যারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে, বাড়ি ঘরে ঘুমাতে পারিনি, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উজ্জীবিত সৈনিক তাদেরকে যেন কমিটিতে মূল্যায়ন করা হয়।
গণমিছিল ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম মিয়াজি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোলেয়মান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, পৌর মৎসজীবী দলের সভাপতি তমিজ বেপারী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, এখলাসপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম, ছেংগারচর পৌর সভার সাবেক কাউন্সিলর অলি উল্লাহ দর্জি, বিএনপি নেতা বিল্লাল প্রধান, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন দর্জি,নছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়াজী, বিএনপি নেতা সোহরাব হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, এখলাসপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মল্লিক, যুবদল নেতা শাহ আলম, হাসানুল কিবরিয়া তপন, কবির হোসেন, ছাত্রদল নেতা জুম্মন, আরিফুল ইসলাম বাবু, নাদিম ভূইয়া, নুরে আলম নিঝুম সহ কয়েক হাজার নেতাকর্মী।