October 24, 2026, 5:45 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে নির্যাতিত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবুকে ঘিরে অপপ্রচারের ষড়যন্ত্র

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের পরিচিত মুখ ও নির্যাতিত ছাত্রনেতা আরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা বাবু রাজনৈতিক কর্মকাণ্ডে বারবার হামলা-মামলার শিকার হয়েছেন।

আরিফুল ইসলাম বাবু গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তাকে একটি রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হতে হয়। এরপর ২০২৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের দেওয়া ভাঙচুর ও বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা কারাগারে দুই মাস ছয়দিন বন্দি রাখা হয়। সর্বশেষ ২০২৪ সালের প্রহসনের দ্বাদশ জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে তিনি কারামুক্ত হন। মুক্তি পাওয়ার পর তিনি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা তানভীর হুদার নেতৃত্বে লিফলেট বিতরণ ও মশাল মিছিলে অংশ নেন।

সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে বাবুর সক্রিয় অংশগ্রহণ এবং জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতে শুরু করে। সম্প্রতি, গত ১৭ মে (শনিবার) রাতে মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।

এ বিষয়ে কারা নির্যাতিত ছাত্রনেতা আরিফুল ইসলাম বাবু বলেন, আমি ছাত্রদলের একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আজ যখন আমার রাজনীতির অভিভাবক ও মতলব উত্তরের জননন্দিত নেতা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর ছাত্রদলকে পুনর্গঠনের মাধ্যমে সংগঠিত করার চেষ্টা করছি, তখন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে আমাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে।

মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, বাবু একজন ত্যাগী কর্মী। সে বারবার হামলা-মামলা সহ্য করে রাজপথে ছিল, আছে এবং থাকবে। যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা বিএনপির শত্রু।

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা একজোট হয়ে এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা