November 25, 2026, 1:14 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বানারীপাড়ায় খাল ভরাট করায় শতাধিক একর কৃষি জমি পানি শূন্য ; কৃষকদের বিক্ষোভ

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্দার গ্রামে একটি জনগুরুত্বপূর্ণ খাল ভরাটের প্রতিবাদে ক্ষতিগ্রস্থরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

ভূক্তভোগীরা জানান, বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গরদ্বার গ্রামের মৃত আলী আহম্মদ মাষ্টারের ছেলে গিয়াস উদ্দিন দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে শুক্রবার রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু ফেলে শতবছরের পুরনো খাল ভরাট করেন।

এর ফলে এলাকার প্রায় শতাধিক একর কৃষি জমি পানি শূন্য হয়ে পড়েছে। ওই খাল দিয়ে জমির সেচ কাজ চলতো।

এনিয়ে ওই এলাকার কৃষক ও জমির মালিকরা দুঃশ্চিন্তায় পড়েছেন।

এর প্রতিবাদে ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের সদস্য’রা সড়ক অবরোধ করে অবৈধভাবে খাল ভরাট করায় গিয়াস উদ্দিনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন।

এসময় আবদুল মান্নান মাষ্টার, মো. সত্তার মোল্লা,মো. জাকির মোল্লা,মো.জালাল মল্লিক, মো.খবির,মো. কবির, মো. শহীদ মোল্লা, লিপি খানম,লাইজু খানম,শাবানা খানম, আকবর হোসেন, রওশন আরা,কুলছুম বেগম,সাহিদা বেগম,পারভিন বেগম, চম্পা সহ এলাকার শত শত লোক বিক্ষোভে অংশ নেন।

এ বিষয়ে গিয়াস উদ্দিন জানান ওটা খাল নয় তাদের ক্রয়করা সম্পত্তির পাশের ডোবা বড় হয়ে খালের মত মনে হয়। তবে এটাকে যারা খাল বলবে বা লিখবে সাংবাদিকসহ তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি।

এ প্রসঙ্গে  বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ অন্তরা হালদার জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা