September 12, 2026, 4:56 am
শিরোনামঃ
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা মতলব উত্তরে মেঘনায় আবারও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বেড়িবাঁধ ও ইকোনমিক জোন সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন

কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যানের সহধর্মিনী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম এ.কে.এম সিরাজুল হক (সিরু) মিয়ার সহধর্মিণী এবং সাবেক পৌর মেয়র ও বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডলের মা কামরুন্নাহার (ডলি) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সোমবার (২৮ জুলাই ) ভোররাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

এ বিষয়ে মরহুমার ছেলে এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল জানান, “সোমবার ভোররাতে মা ঘুম থেকে উঠে নামাজের অজু করতে বাথরুমে যান। সেখানে হঠাৎ পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। আমরা বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিই। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”

তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমার বাড়িতে ছুটে আসেন।

মৃত্যুকালে তিনি ছেলে, নাতি-নাতনি, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) আসরবাদ কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে কামরুন্নাহার (ডলি) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অশোক দে, সাধারণ সম্পাদক সুব্রত কুমার,রাম জোয়াদার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাঁশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা