October 24, 2026, 7:38 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে সুলতানাবাদ ইউনিয়ন এলডিপি কার্যালয়ের উদ্বোধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গসংগঠনগুলোর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের ২০ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতানাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি মো. মজিবুর রহমান মেম্বার।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী, মতলব উত্তর উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. জামান পাটোয়ারী, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লাহ রানা, সাধারণ সম্পাদক লিখন পাটোয়ারী, ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. সুমন সরদার, সাধারণ সম্পাদক সেলিম প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথি মো. বিল্লাল হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন, এলডিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। কর্নেল অলি আহমদ-এর নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছি।

তিনি আরও বলেন, মতলব উত্তর ও দক্ষিণের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সুলতানাবাদ ইউনিয়ন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করলাম। এখান থেকে আন্দোলন-সংগ্রামের কার্যক্রম আরও গতিশীল হবে।

আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সমস্যার সমাধান, উন্নয়ন ও অধিকার রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য। যদি জনগণ ও দল আমাকে চাঁদপুর-২ আসনে মনোনয়ন দেয়, আমি জাতীয় সংসদে আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা