June 24, 2026, 10:29 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালীন সময়ে কোন জেলে কিস্তির টাকা দিবেন না : জেলা প্রশাসক

মমিনুল ইসলাম:

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানকালীন সময়ে কোনো জেলে কিস্তির টাকা পরিশোধ করবেন না। এ বিষয়ে জেলার এনজিও ও সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। এবার যে জায়গায় অবৈধভাবে মাছ বিক্রি হবে, সেই জায়গার মালিক ও যিনি বাজার করার সুযোগ করে দেবেন তাকেও আইনের আওতায় আনা হবে। তবে আইন প্রয়োগের চেয়ে সচেতনতাই মূল হাতিয়ার।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলেদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, আপনাদের জমি, ব্যবসা, সন্তান, চাকরি সবকিছুই নির্ভর করছে নদীর ওপর। নদীতে মাছ না থাকলে আপনারা জীবিকা নির্বাহ করবেন কীভাবে? তাই টিকে থাকতে হলে নদীতে মাছের বংশবৃদ্ধি রক্ষায় আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি স্পষ্ট করে বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর প্রজনন রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবে। তাই এই অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বিসিজি চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন, এবং মৎস্যজীবী প্রতিনিধি ফুলচান বর্মন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ মৎস কর্মকর্তা. মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ।

আলোচনা শেষে জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা