November 23, 2026, 5:04 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বিএনপি কথা দিয়ে কথা রক্ষা করে : আনিসুল হক

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :
Exif_JPEG_420

আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে পথ সভায় আনিসুল হক বলেন, বিএনপি কথা দিয়ে কথা রক্ষা করে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের পথসভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের পথসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী। উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত এর সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভু্ট্রো, আহবায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক, মামুন ওর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুব আলম হাদিস, সালাউদ্দিন মাহতাব।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শান্তু রহমান সুজাত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহম্মদ হুমায়ুন রশীদ রুবেল, উপজেলা কৃষকদলের সভাপতি মো: ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মিশর আহমেদ,রমান আহমেদ সদস্য সচিব উপজেলা মৎস্যজীবি দল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ইমন আহমেদ মানিক যুগ্ম আহ্বায়ক উপজেলা সেচ্ছাসেবকদল, উপজেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু,মোঃ মোস্তাক চৌধুরী সদস্য ইউনিয়ন বিএনপি,রফিকুল ইসলাম যুবদল নেতা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা