October 23, 2026, 6:57 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বিকেএসপিতে আনুষ্ঠানিক সূচনা চাঁদপুরের ‘মেসি খ্যাত’ সোহান এখন প্রশিক্ষণে

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরের ৬ বছরের ফুটবল প্রতিভা সোহান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভর্তি হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ক্ষুদে ফুটবলারকে ঘিরে বিকেএসপির মাঠজুড়ে ছিল উৎসাহ, উচ্ছ্বাস ও আগ্রহের ঢেউ।

বিকেএসপিতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এ সময় তিনি সোহান ও তার বাবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

পরে সোহানকে নিয়ে মাঠে নামেন মহাপরিচালক। সোহানের দক্ষ ফুটওয়ার্ক ও বল নিয়ন্ত্রণ নিজ চোখে দেখে তিনি অভিভূত হন। এক পর্যায়ে তিনি নিজেও সোহানের সঙ্গে বল আদান-প্রদানের খেলায় অংশ নেন।

বিকেএসপির মহাপরিচালক জানান, সোহানকে প্রথমদিকে পরীক্ষামূলক প্রশিক্ষণে রাখা হবে, পরে মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সোহানের বয়স অনুযায়ী তার প্রতিভা অসাধারণ। ভবিষ্যতের মেসি তৈরি করতে বিকেএসপি তার পাশে থাকবে।

সোহানের বয়স কম হওয়ায় তাকে বিকেএসপির প্রমিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

সোহানের বাবা মো. সোহেল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলের স্বপ্ন পূরণে আজ আমরা সঠিক জায়গায় পৌঁছেছি। সোহানকে স্বপ্ন ধরার সুযোগ দেওয়ার জন্য আমি বিকেএসপির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, মতলব থেকে শুরু, এখন বিকেএসপি আমি ছেলেকে দেশের জন্য উৎসর্গ করলাম।

বিকেএসপিতে সোহানের যাত্রা নিশ্চিত হয় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনির প্রত্যক্ষ সহায়তা ও উদ্যোগে।

তিনি বলেন, সোহান শুধু মতলব নয়, বাংলাদেশকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের বিশ্বাস।

মাঠে বল পায়ে দৌড়ানো ক্ষুদে ফুটবলার সোহানের মুখে ছিল একটাই বাক্য আমি বড় হয়ে মেসির মতো খেলোয়াড় হবো। এ যেন শুধু একটি কথাই নয় এটা একটি স্বপ্ন, একটি সম্ভাবনা এবং একটি জাতির ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা