August 11, 2026, 11:27 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. এমরান হোসেন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল কাদির মোল্লা, ছেংগারচর পৌর যুব সংহতির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল বাশার’সহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমাদানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হয়েছে উল্লেখ্য করে দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এমরান হোসেন মিয়া বিজয়ী হয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন।

অবাধ-সুষ্ঠু নির্বাচন চেয়ে এমরান হোসেন মিয়া বলেন, আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। এ আসনের মানুষ যে নেতা ও দলকে যোগ্য মনে করে তারাই যেন জয়ী হতে পারে এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। চাঁদপুর-২ আসনের উন্নয়ন, মানুষের জীবনমান ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা