September 28, 2026, 7:40 am
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

বড় হলদিয়া হাফিজিয়া মাদরাসায় ২০তম আজিমুশ্‌শান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে আশেকে রাসূল, মাসুকে এলাহী, পীরে কামেল আল্লামা শাহ্ সূফী হযরত মুহাম্মদ ফরীদুদ্দীন আত্তার (রহ.) কেবলার স্মরণে দুই দিনব্যাপী ২০তম আজিমুশ্‌শান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ জানুয়ারি মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত এ ধর্মীয় আয়োজন চলে।

মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাজ্ঞ আলেমে দ্বীন, পীর-মাশায়েখ ও বুজুর্গ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কোরআন-হাদিসের আলোকে সাধারণ মুসলমানদের জন্য দিকনির্দেশনামূলক ও হৃদয়স্পর্শী বয়ান প্রদান করেন। তাঁদের আলোচনায় দ্বীনি জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও আল্লাহর নৈকট্য লাভের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় এক ধর্মীয় ও ঈমানি আবহ। দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা পায়ে হেঁটে, সাইকেল ও বিভিন্ন যানবাহনে করে মাহফিলে অংশগ্রহণ করেন। অনেকেই সারারাত জেগে গভীর আগ্রহের সঙ্গে ওয়াজ ও কোরআন-হাদিসের আলোচনা শোনেন। পর্দার আড়ালে থাকা মা-বোনেরাও নিজ নিজ বাসা কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে থেকে মাহফিলের বয়ান শ্রবণ করেন।

মাহফিলে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং ধর্মীয় আয়োজনের প্রতি গভীরভাবে অনুরাগী।

মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ফখরুল ইসলাম সরকারসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে জামাল সিকদার, কামাল সিকদার, সফিক মেম্বার, শরিফ প্রধান, শাহিন, রোবেল, বাবর, ইঞ্জিনিয়ার পাবেল, রনি সিকদার প্রমুখ।

শেষ দিনে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়, যেখানে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা