August 30, 2026, 5:58 am
শিরোনামঃ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুর্নীতিবিরোধী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ছেংগারচরে স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৪ শিক্ষার্থী পেলেন সার্টিফিকেট মতলব উত্তরে লেয়ার ফার্মে ট্রলারে এসে ডাকাতি, আহত ১ General (Retd.) Dr. Aziz Ahmed : A Chapter of Leadership, Reform and Change জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্ত : যন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান বাগেরহাটে ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ ; মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে

রমজানের প্রথম দিনেই মতলব উত্তরে জমজমাট ইফতার বাজার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

বছর ঘুরে আবারও শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। রোজার প্রথম দিনেই চাঁদপুরের মতলব উত্তরে জমে উঠেছে ইফতার বাজার। সাপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই বিভিন্ন বাজারে মানুষের ভিড় বাড়তে থাকে। রকমারি ইফতার সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই মতলব উত্তরের ছেংগারচর, সুজাতপুর, নতুন বাজারসহ বিভিন্ন বাজারের হোটেল ও রেস্তোরাঁয় ক্রেতাদের আনাগোনা বাড়তে দেখা যায়। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে এবং অনেক দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

ছেংগারচর বাজারের কয়েটি হোটেলের বিক্রয় প্রতিনিধিরা জানান, বেগুনি, আলুর চপ ও পিঁয়াজু প্রতি পিস ৫ টাকা করে বিক্রি হচ্ছে। ডিম চপ, রোল ও ছোট কাবাব ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। হালিম বাটি ভেদে ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, গতবারের তুলনায় এ বছর খাবারের দাম তেমন বাড়েনি।

ক্রেতা ইসমাইল খান জানান, তিনি মূলত মিষ্টি দই কিনতে এসেছিলেন। কিন্তু বাজারে মুখরোচক নানা খাবার দেখে মাংসের কিছু আইটেমও কিনে নেন। তিনি বলেন, বাসায় পিঁয়াজু ও আলুর চপ ভাজা হয়েছে, আর বাজার থেকে গ্রিল চিকেন নেওয়া হয়েছে।

এদিকে জিলাপি বিক্রির দোকানগুলোর সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। একটি দোকানে প্রতি কেজি জিলাপি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

পাড়া-মহল্লার অস্থায়ী ইফতারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানান, প্রথম রোজা বৃহস্পতিবার হওয়ায় অনেকেই আগেভাগেই ইফতার কিনতে বের হয়েছেন, ফলে বাজারে ক্রেতার চাপ তুলনামূলক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা