June 2, 2026, 9:06 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মতলবে ‘হাইব্রিড রাজনীতি’ নিয়ে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে আলোচনা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রাজনীতিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন না হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাফি। তার ওই স্ট্যাটাস ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, রাজনীতির কঠিন সময়ে যারা রাজপথে থেকে মামলা-হামলা সহ্য করে দলের পতাকা বুকে ধারণ করে লড়াই করেছে, তারাই প্রকৃত ত্যাগী কর্মী। কিন্তু বর্তমান বাস্তবতায় অনেক জায়গায় সেই ত্যাগীদের মূল্যায়ন কমে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, এখন রাজনীতিতে “হাইব্রিড”দের ভিড় বেড়েছে। যারা দুঃসময়ে রাজপথে ছিল না বা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিল না, তারাই সুসময়ের আভাস পেলেই সামনে চলে আসে। এতে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা ত্যাগী কর্মীরা অনেক সময় আড়ালে পড়ে যাচ্ছেন।

মেহেদী হাসান রাফি বলেন, মতলব উত্তর উপজেলার রাজনীতিতেও এ বিষয়টি এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। যারা বছরের পর বছর ধরে সংগঠনের জন্য সময়, শ্রম ও ত্যাগ দিয়েছেন তাদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। কারণ ত্যাগীদের ঘাম ও সংগ্রামের ওপরই একটি শক্তিশালী সংগঠন দাঁড়িয়ে থাকে।

তিনি আরও বলেন, রাজনীতি যদি আদর্শের ভিত্তিতে হয়, তাহলে মূল্যায়নও হতে হবে আদর্শ ও ত্যাগের ভিত্তিতে। হাইব্রিড রাজনীতি কখনোই একটি সংগঠনকে শক্তিশালী করতে পারে না; বরং এটি বিভাজন ও হতাশা তৈরি করে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, মতলব উত্তর উপজেলার রাজনীতিতে ত্যাগী, আদর্শবান ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তরুণ প্রজন্ম রাজনীতিতে উৎসাহ পাবে।

এদিকে তার ওই স্ট্যাটাসে বিভিন্নজন মন্তব্য করে নিজেদের মতামত প্রকাশ করেছেন। ওয়াসিম নামের একজন মন্তব্যে লেখেন, বর্তমান রাজনীতিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই, এটাই বাস্তবতা ভাই।

অন্যদিকে মো. ফয়সাল আহাম্মেদ রাঢ়ী নামে আরেকজন মন্তব্য করেন, রাজনৈতিক হোক বা সামাজিক, বর্তমানে টাকার উপরই সবকিছু নির্ভর করছে। রাজনীতিবিদ না হয়ে টাকা ইনকাম করা জরুরি, টাকা আপনার চেয়ার দখল করে দিবে।

মেহেদী হাসান রাফির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং হাইব্রিড রাজনীতির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা