June 24, 2026, 7:13 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলব উত্তরে শসা চাষে লোকসান, খিরা চাষে ঝুঁকছেন কৃষকরা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলতি মৌসুমে শসা চাষ করে লোকসানের মুখে পড়েছেন অনেক কৃষক। তীব্র শীতের সময়ে চারা গজাতে সমস্যা, পোকামাকড়ের আক্রমণ ও বাজারে কম দামের কারণে হতাশ হয়ে পড়েছেন তারা। ফলে অনেক কৃষক শসা চাষ ছেড়ে খিরা চাষের দিকে ঝুঁকছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর মতলব উত্তরে খিরা ও শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬০ হেক্টর জমিতে।

কৃষি উদ্যোক্তা মো. আতাউর রহমান সরকার জানান, তিনি ১৬ শতক জমিতে শসা চাষ করে লাভ করতে পারেননি। তীব্র শীতের কারণে তিনবার বীজ বপন করলেও ঠিকমতো চারা গজায়নি। পোকামাকড়ের আক্রমণে ফলনও কম হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫-২০ হাজার টাকা খরচ হলেও বিক্রি করতে পেরেছেন মাত্র ১০ হাজার টাকার শসা।

মিঠুরকান্দি গ্রামের কৃষক হাসিব মিয়া বলেন, এক বিঘা জমিতে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় করে শসা চাষ করেও এখন পর্যন্ত অর্ধেক খরচ উঠাতে পারেননি।

অন্যদিকে ষাটনল গ্রামের খিরা চাষি জামাল ও মনির হোসেন জানান, খিরা চাষে তারা ভালো লাভ পাচ্ছেন। বর্তমানে বাজারে খিরা প্রতি কেজি ৪০-৪৫ টাকা এবং শসা ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এই সময়টাতে বাজারে খিরা ও শসা দুটোরই চাহিদা থাকে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় শসার ফলন কিছুটা কম হয়েছে। অন্যদিকে খিরা চাষে তুলনামূলক ভালো ফলন ও বাজারমূল্য পাওয়ায় অনেক কৃষক শসা চাষের পরিবর্তে খিরা চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ, উন্নত জাতের বীজ নির্বাচন, রোগবালাই দমন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারেন এবং ক্ষতির ঝুঁকি কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা