September 9, 2026, 6:14 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

চিরকুট লিখে বাড়ি থেকে নিখোঁজ স্কুলছাত্র একদিন পর ঢাকা থেকে উদ্ধার, পরিবারে স্বস্তি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

অবশেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নিখোঁজ স্কুলছাত্র লিখন মজুমদার পবন (১৫) উদ্ধার হয়েছে। বাড়ি থেকে চিরকুট লিখে নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার (১২ মে) রাতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

এ ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্বজনদের মাঝে।

নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লিখন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়িতে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে সে লিখেছিল, আমি প্রতিষ্ঠিত হবো, আমি এতিম এবং পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয়। এছাড়া বিদেশ যাওয়ার ইঙ্গিতসহ আবেগঘন কিছু কথাও লিখেছিল, যা পরিবারকে গভীর দুশ্চিন্তায় ফেলে দেয়।

লিখনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজ শিক্ষার্থীর বড় ভাই আপন বলেন, ভাইকে ফিরে পেয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। যারা খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন সূত্রে তথ্য পেয়ে ঢাকার গুলিস্তান এলাকায় অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত লিখনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে সে পরিবারের সঙ্গেই রয়েছে।

লিখন মজুমদার পবনের নিরাপদে ফিরে আসায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা