November 6, 2026, 1:49 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

আজ কক্সবাজার শহরে যুবলীগের ঝটিকা মিছিল ও সমাবেশ!

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার :

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের ডলফিন মোড় থেকে শুরু হয়ে সুগন্ধা সৈকত পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা এ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে ৩০ থেকে ৪০ জন যুবক ছিল। ঝটিকা মিছিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়।

ঝটিকা মিছিলটি সুগন্ধা পয়েন্টে এসে শেষ করার পর সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রায় সাত মিনিট বক্তব্য দেন সেই যুবরীগ নেতা।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, যে সময় ঝটিকা মিছিলটি বের করা হয়, তখন টহল পুলিশ থানায় ফিরে এসেছে। এই সুযোগে মিছিলটি করার সুযোগ পেয়েছে। যাঁরা এই মিছিলে অংশ নিয়েছেন, তাঁদের ব্যাপারে অনুসন্ধান চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা