November 7, 2026, 1:41 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

আরব সাগরে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত!

 বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় ক্ষেপনাস্ত্র মহরা আরব সাগরে। ছবি : এক্স

কাশ্মীরে ভয়াবহ হামলার পর আরব সাগরে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত।

বিশ্লেষকদের মতে, কাশ্মীর হামলার পর এই মহড়ার মাধ্যমে ভারত হয়তো তার প্রতিবেশী রাষ্ট্রকে (পাকিস্তান) কোনো বার্তা দিতে চাচ্ছে।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, তারা জাতির সামুদ্রিক স্বার্থরক্ষায় ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে’ যুদ্ধের জন্য প্রস্তুত।

ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে সমুদ্রের মধ্যে একটি যুদ্ধজাহাজ থেকে জাহাজ ও ভূমিবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে।

এই যুদ্ধজাহাজগুলোর মধ্যে কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি ও ক্রিভাক-ক্লাস ফ্রিগেট অন্তর্ভুক্ত ছিল।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো দূরপাল্লার নির্ভুল হামলা চালানোর জন্য কার্যক্ষমতা, সিস্টেম ও ক্রুর প্রস্তুতি নিশ্চিত করতে এই মহড়া। আমরা সফলভাবে এই মহড়া শেষ করেছি। ভারতীয় নৌবাহিনী জাতির সামুদ্র্রিক স্বার্থরক্ষায় যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা