November 6, 2026, 1:10 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

একটা ভালবাসার ফুল

 বনানী সিনহা               

কী.. একতরফা ভালবাসার বাড়াবাড়িই না ছিল!

বার বার ফিরিয়ে দেওয়ার পরেও

তুমি দুয়ার থেকে; আজও দুয়ারেই।

অবশ্য; ঘরে আসার দুঃসাহস কখনোই ছিল না।

শুধুই বন্ধুত্বের অঙ্গীকৃত একটা ফুলের তৃষ্ণা।

ঠিক যেন পৌরাণিক ‘চাঁদ সওদাগর’ থেকে দেবীত্বের

স্বীকৃতিতে নাগদেবী মনসার আক্রোশ তীব্র থেকে তীব্রতর,

শুধুই একটা পুজোর ফুলের আশায়।

সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করেও,

অবহেলা ক্লান্তি বিষন্নতার সঙ্গী হয়ে

দিনের সাথে রাতের, রাতের সাথে দিনের পথে পথে।

মনের মাধুরি মিশিয়ে কথাগুলোকে সাজাতো

কবিতা ও ছন্দের হাজারো উপমা অলংকারে,

যেন বিছানো থাকতো রাশি রাশি হৃদয়ের ফুল।

যদি বা ভুল করে চলে আসে,তাঁর কাঙ্খিত মানুষটি।

অবশেষে, দিনের পর দিন প্রতীক্ষিত চোখ দুটির;

অজানা যন্ত্রণার ভাষা ছিল, শুধুই উন্মাদের প্রলাপ।

বোধ করি,কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার,আকাঙ্ক্ষা কতটা তীব্র

হলেই দেবী মনসা,অকূল পাথারে ভাসাতে পেরেছিল

আর ভেসেও ছিল,বেহুলা ও লক্ষিন্দর।

তবে, এখানে দেবী মনসার বাড়াবাড়ির সীমানা ছোঁয়ার

আগেই,যে ফুলকে অবলীলায় প্রত্যাখ্যান করা হয়েছিল,

সেই ফুলটাকেই এখন খুঁজে ফেরে, সওদাগরের হৃদয়।

চাঁদ সওদাগর তাই,আরাধ্য ‘মহাদেব’ কে আরাধ্য রেখেই

দেবী মনসাকে দিতে চায়, সেই…ফুল।

শুধরাতে মরিয়া; ফেলে আসা সমস্ত ভুল।

 

২৪শে এপ্রিল ২০২৩ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা