November 6, 2026, 1:15 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কুমিল্লা জেলা কাউন্সিল সম্পন্ন ; গোলাম মোস্তফা সভাপতি ও আমিন সাধারণ সম্পাদক

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কুমিল্লা জেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

১ মে, বৃহস্পতিবার সকালে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত কুমিল্লা জেলার নিজস্ব কার্যালয়ে অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদরীর সভাপতিত্বে এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ রফিকুল ইসলাম আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন,অলিতলা দরবার শরীফের পীর মাওলানা মোঃ গোলাম মহিউদ্দিন লতিফী।

প্রধান অতিথি ছিলেন, হযরতুল আল্লামা মাওঃ মোঃ আবু সুফিয়ান আল কাদরী, চাঁদপুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবু নাছের জেহাদী।

বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খান,খাদেম মোঃ ফিরোজ।

বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম , মুহাদ্দেস গোলাম মোস্তফা, পীর মাওঃ মোঃ ছাকিউল কাউছার, মাওঃ মোঃ আব্দুল জব্বার পীর, বুড়িচং, মাওঃ মোঃ সফিকুল আমিন পাটোয়ারী, মাওঃ কাজী মোঃ আবু সালেহ,মাওঃ মোঃ রফিকুল ইসলাম আনসারী, কাজী জাহিদুল ইসলাম ইসহাক, মাওঃ শাহ্ জালাল আল কাদরী, মাওঃ মোঃ বাইজিদ রাজা রাজাবী, মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ আল কাদরী, মাওঃ মোঃ সালাউদ্দিন আল কাদরী, মাওঃ মোঃ আব্দুল মান্নান, মাওঃ মোঃ জাকির হোসেন আনসারী, মাওঃ মোঃ মিজানুর রহমান,মাওঃ কাজী মোঃ আল ইমরান ও মাওঃ কাজী মোঃ মোস্তাফিজুর রহমান বাশারী।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দেস আল্লামা গোলাম মোস্তফা শাহ্ কে সভাপতি, অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক ও মাওঃ মোঃ রফিকুল ইসলাম আনসারীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করা করা হয়। এদিকে নবগঠিত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ধর্মীয় ও সামাজিক সংগঠন গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা