November 7, 2026, 10:13 pm
শিরোনামঃ
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবা-মা’সহ প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারতে ড. জালাল উদ্দীন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এই মুহূর্তে আমার প্রধান কাজ হচ্ছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করেই দলীয় কর্মসূচি পালন করা। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই, সবাই একই পরিবারের সদস্য। ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় গোরস্থানে তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, আমার কারণে যারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ আজ আপনাদের মনের আশা পূর্ণ করেছেন। আমরা কারও উপর জুলুম করব না, ভালোবাসা দিয়েই মতলবের মানুষের মন জয় করব। আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

নিজ গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আমার লুধুয়া গ্রামের মানুষদের প্রতি চির কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আমাকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন। আমিও আপনাদের পাশে ছিলাম, আজীবন পাশে থাকব।

এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে মতলব উত্তরের শ্রীরায়েরচর ব্রিজে পৌঁছালে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ফরাজীকান্দিতে অবস্থিত ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রহঃ)-এর রওদ্বা শরীফ, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা