October 10, 2026, 11:04 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

জনগণের আস্থা অর্জনে নেতা-কর্মীদের জরুরি নির্দেশনা আ. লীগের

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

জনগণের আস্থা অর্জনে নেতা-কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো উসকানির ফাঁদে পা না দিয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয়েছে।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নেতা–কর্মীদের উদ্দেশে বলা হয়েছে, আওয়ামী লীগকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে সেসব ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে নেতা–কর্মীদের প্রচার করতে বলা হয়েছে।

বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে সব হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা