November 23, 2026, 3:09 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ ও সম্পাদক নেয়ামত

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। আজ রোববার ৮ ফেব্রুয়ারী বিকেলে জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের মাঠে এ সম্মেলন হয়।

সম্মেলনে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অলিউল্লাহ সওদাগর সভাপতি ও নেয়ামত উল্লাহকে সাধারণ সম্পাদক করে আরো ৬৯জনকে বিভিন্ন পদে রাখা হয়েছে।

এ সম্মেলন প্রধান অতিথি ছিলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা গত ১৭ বছর স্বৈরশাসক খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলন করেছি। খুনি হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে শুধু ৫% কোটা ইস্যু আন্দোলনই নয়, এ দেশের কোটি কোটি মানুষের অভিশাপের কারনও আছে। মানুষের অভিশাপে আল্লাহ ছাত্র-জনতার উছিলায় খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজি মাসুদ হাসান, দেবিদ্বার পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর হোসেন, দেবিদ্বার উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ।

দেবিদ্বার শ্রমীক দলের সদস্য সচিব আবুল হাসেম মিয়াজীর সঞ্চলন আরো বক্তব্য রাখেন, জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ও জাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদের সদস্য সচিব মাহামুদুল হাসান তামিম, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক কবির, সহ-সভাপতি খোকন, কালাম, পৌর যুবদলের আহবায়ক শাহ জামান মুন্সী, দেবিদ্বার উপজেলা ছাত্রদের সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক আল-আমিন প্রমুখ।

এছাড়াও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা