November 22, 2026, 4:11 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

নতুন রাজনীতিক দল ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ ; নেতৃত্বে ডেসটিনির রফিকুল আমিন

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

দলটির আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক রফিকুল আমীন বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এ দলের মূল কাজ। পরিবারভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আ-আম জনতা পার্টি।

এ সময় নতুন দলের ৯ দফা ঘোষণা করে তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি। পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি।

রফিকুল আমীন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখের আ-আম জনতা পার্টি পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা