November 24, 2026, 10:11 pm
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ; পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি, ববিবি :

নজরুল বর্ষ উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ ১৩ অক্টোবর ২০২৬, আজ মঙ্গলবার, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। অনুষ্ঠানে নজরুলবিষয়ক বক্তব্য প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ।

ড. শামীমা হামিদ বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, যিনি তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষণমুক্তি ও স্বাধীনতার চেতনাকে তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়।

প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা তার বক্তব্যে বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনাকে ধারণ করতে অনুপ্রাণিত করবে।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা