October 15, 2026, 1:43 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাংলাদেশের সাথে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন হয় : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর ও ইনসেটে শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রহ্মণম জয়শঙ্কর দেশটিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে মুখ খুলেছেন।

তিনি বলেছেন, নয়াদিল্লি গণমাধ্যমের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে।

স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে (এই যোগাযোগ রক্ষা) করা জরুরি নয়।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে কথা বলেছেন, কারণ তাঁর বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে।

তথ্যসূত্র : এএনআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা