November 23, 2026, 9:01 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিবৃতি : চট্টগ্রামকে ভারতের অংশ করার মাস্টারপ্ল্যান বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

চট্টগ্রামকে ভারতের অংশ করার মাস্টারপ্ল্যান প্রকাশ করে ভারতের ‘রিপাবলিক টিভি’র বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

২০ নভেম্বর, বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে ভারতের অংশ করতে ভারতীয় রিপাবলিক টিভিতে প্রচারিত তথাকথিত অপসাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের আট মিনিটের প্রতিবেদনটি মূলত আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে উপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

উক্ত প্রতিবেদনে তথাকথিত সাংবাদিক ষড়যন্ত্রমূলকভাবে ভয়াবহ মিথ্যাচারে ভরা উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য প্রচার করেছে। যেখানে দাবি করা হয়েছে- বাংলাদেশ থেকে স্বাধীনতা চাইছে চট্টগ্রাম বিভাগ এবং গ্রাফিকাল উপস্থাপনায় চট্টগ্রাম ভারতের অংশ হলে তাদের লাভ কী কী হবে, তাও দেখানো হয়। এমনকি চট্টগ্রামের বাসিন্দা ৯৯% মানুষ নাকি হিন্দু, যাদেরকে নাকি ১৯৪৭ ইংরেজি থেকে নির্যাতন করে দেশ ছাড়া করা হয়েছে। এভাবে তথ্য ও উপাত্তহীন মনগড়া প্রতিবেদনটি সুকৌশলে ধর্মীয় বিদ্বেষও ছড়ানো হয়েছে। অথচ, ঐতিহাসিকদের মতে, হিজরি প্রথম শতকেই মালাবার হয়ে চট্টগ্রামে ইসলাম ধর্ম আসে। মুঘল সুবেদার শায়েস্তা খাঁ’র আমলে চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। ইসলামী ঐতিহ্যমণ্ডিত চট্টগ্রামই বাংলাদেশে ইসলামের প্রবেশদ্বার বটে। তাই বাংলাদেশের মানুষ মনে করেন, উক্ত প্রতিবেদন প্রচার করে মূলত ভারতের রিপাবলিক টিভি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের মাস্টারপ্ল্যান প্রকাশ করেছে। এধরণের অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে পররাষ্ট্র  উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান না হওয়াটা দুঃখজনক।

অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ আরো বলেন, পতিত কর্তৃত্ববাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তবর্তী সরকারকে বের হয়ে আসতে হবে, তীব্র প্রতিক্রিয়া জানাতে হবে ভারতকে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। তিনি দল-মত নির্বেশেষে দেশের স্বার্থে সবকিছুর উর্ধ্বে থেকে ঐক্যমতের ভিত্তিতে দেশ গড়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা